রুবেল হোসেন 

বিশৃঙ্খল সমাজ

সাজানো সেই দিন, যে দিন তোমাকে নয়ন ভরে দেখতাম,

 আর মনে মনে শুধু একটি প্রত্যাশা _

তোমার ছায়া হতে চাই। 

হ্যাঁ _ তোমায় বলছি রবি ঠাকুর ।

তোমার স্টাইল, তোমার থিয়েটার, তোমার কবিত্ব, 

তোমার ঔপনিবেশিকতা, তোমার সংগীত, আমার হৃদয় ছুঁয়ে নেয়। 

আমার চুল গোঁফটি যেই না তোমার ছায়া নিল,

 স্কুলের শিক্ষকরা আজ অপদার্থ, সমাজ লোফার বলে ছাঁটাই করতে বাধ্য করায়। 

তোমার সংগীত শ্রবণে মুগ্ধ করে মন, 

লিখতে যাই, সমাজ না চাই, শুনবে কে আর জন। 

তোমার উপন্যাস শোনা মানে, 

আকাশ ফেটে বজ্র বৃষ্টি পড়া। 

সমাজ বলছে আমি এই উপন্যাস চাই না, 

আমি শুধু দু-লাইন রোমান্টিক শায়েরী চাই। 

আমি কি করবো বলো _ আমি যে তোমার ছায়া হতে চাই ।

তোমার থিয়েটার চোখ জুড়ানো আলো, 

থিয়েটার লিখতে বড্ড ভালো লাগে আমার,

মোবাইল টিভি থিয়েটারকে পাশে রাখতে চাই না, স্বদেশের বাহিরে বঞ্চিত করে রাখে।

আমি তোমার মতো হতে চাই _

তাই ধরতে চাইলেও সমাজ দেয় না ধরতে,

আমার এই শিল্পকে ধ্বংস করে দিচ্ছে বিশৃঙ্খল সমাজ। 

আমি অসহায় এককালীন জন্মের এটাই ফল,

জানি কোকিল সবকালীন দর্শন দেয় না, 

যে কালই হউক না কেন, 

তুমিই হবে সেই সনের নিত্যকালীন পাখি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ