প্রীতম রায়
রক্তে ঝরা স্বাধীনতা
রক্তে ঝরানো আমাদের জাতীয় পতাকা উড়ছে বসন্ত বাতাসে,
কিন্তু দেশ জয় হয়েও যেন আছে পরাজয় হয়ে।
দেশ সকাল হচ্ছে পূর্নিমার আলো হয়ে,
রাত হচ্ছে যেন আমবস্যার অন্ধকারেতে।
পশুর মতো হচ্ছে মন, মানুষের নজর, দিনের পর দিন হচ্ছে নির্যাতন অনেকের স্বজন।
তবুও এই দেশে তে অনেক অমানুষের মাঝে গড়ে ওঠে ভগবানরূপী মানুষ,
তাই দেশের মানুষ এখনো বাঁচাতে পারে বছরের পর বছর।
দেশ এখনো জীবিত আছে অনেক ভাই- বাবার বলিদানে,
তাই দেশ এখনো বেঁচে আছে মাথা উঁচু করে।
তিন রাঙায় রঙিত রক্তে ঝরা পতাকা উড়তে থাকে মাথার উপরে,
গর্বে বুক ফেটে যায় আমরা ভারতীয় হয়ে।

0 মন্তব্যসমূহ