অভিজীৎ দাস
হারানোর ব্যাথা
শত সংঘর্ষে জীবন যুদ্ধে জয়ী
তবুও ক্ষমতাহীন পাখি মোরা
হেরে যেতে বাধ্য ঐ সময়ের কাছে।
যদি উলটো ঘুরত ঘড়ির কাঁটা
হতো দেখা কবির সাথে।
পাওয়ার থেকে হারানোর ব্যাথা থেকে যায়
মনের কোনে স্মৃতির পাতায়।।
ওগো মোর রবী ঠাকুর
আবার এসো হে এই ধরাধামে।
তুমি রবে মোদের প্রাণে মোদের মাঝে
তোমারে রাখবো শিরে
নয়নে তারা করে।।
কেমনে ভুলিব তোমারে
মিশে আছো জীবনের প্রতিটি ছন্দে।
চিরকাল থাকবে জেগে
মোদের পরানের মাঝে।।

0 মন্তব্যসমূহ