তপনকান্তি মুখার্জি
আমার রবীন্দ্রনাথ
বয়স আমার অনেক হল
এখন খরচ - খাতায় ,
রবির ছবি কিন্তু আমার
মনের প্রতি পাতায় ।
হারিয়ে গেছে অনেক কিছু
প্রায় নিঃসম্বল ,
দিনে রাতে শুধু আমার
রবীন্দ্রনাথই বল ।
চোখে আমার পড়েছে ছানি
শরীর জুড়ে রোগ ,
বাঁচিয়ে রাখে শুধু আমায়
রবিঠাকুর - যোগ ।

0 মন্তব্যসমূহ