বিমান প্রামাণিক 

রবির কিরণ

সেই ছোট্ট থেকেই শুনেছি তোমার নাম

ধন্য আমি তোমার সৃষ্টিতে, তোমারে প্রণাম।  

জোড়াসাঁকো ঠাকুর পরিবারে এসেছিলে ঘর আলো করে, 

কালের চক্রে তুমি আছো সারা জগৎ জুড়ে। 

মহান তুমি, গর্ব করি মোরা,তুমিও বাঙালি বলে

বিশ্বজোড়া খ্যাতি তোমার,তুমি বাংলার ছেলে। 

বিশ্বভারতী প্রতিষ্ঠাতে তুমি পেয়েছো বড় জয়

রাঢ়বাংলা উঠেছে রাঙিয়ে, তুমি দেবতা নিশ্চয়।

তুমি গিয়ে বসে আছো সাহিত্যের সর্ব পথে

সাহিত্যের সকল ধারা পূর্ণতা পেল তোমার হাতে।

গীতাঞ্জলি লেখা তোমার ঠাঁই পেল দেশ বিদেশে

তোমার হাত ধরেই প্রথম নোবেল এলো দেশে।

কত নামী কবি লেখক ছিলেন তোমার কালে

কোনো শিক্ষায় হত না পুর্ণ তোমার পরশ না পেলে। 

জন্ম নিয়েছো তুমি, যদিও ইংরেজ আমলে

তোমার কলম চলেছে এগিয়ে সব বাধা ভুলে। 

পরাধীনতার যন্ত্রণায় দগ্ধ যখন ভারতবাসী

তুমিই  রবি ছিলে পাশে, কখনো আবার হয়ে শশী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ