স্বাধীনতা // গোলোকেশ্বর সরকার


গোলোকেশ্বর সরকার  

স্বাধীনতা 


আমি স্বাধীনতা 

আমার দেহে বহু আঘাতের দাগ,

লাঠিতে মেরেছে আমায়

আমি হাসপাতালের শয্যায়।


তোমরা এসো, আমার পোশাক খুলে দেখো ,

স্পষ্ট দেখবে 

আমার শরীরের দাগগুলো ।

বিশ্বাস না হয়, এসে দেখো --দিল্লির এইমস হাসপাতাল 

শয্যা নম্বর --১০৫


আমি  স্বাধীনতা

মাস্টারদা সূর্য সেন,

বিনয়-বাদল-দীনেশের মাতঙ্গিনী র  স্বাধীনতা ।


আমি চলতে পারছি না,খেতে পারছি না,

কথা বলতে পারছি না,শুতে পারছি না,

সারা গায়ে  ভয়ানক ব্যথা ।


আমি স্বাধীনতা

দিল্লির এইমস হাসপাতালে ভর্তি,  

শয্যা নম্বর --১০৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ