পঙ্কজ কান্তি মালাকার
খন্ডিত
জিঙ্কু টেগ্রা........
তোমাদের খেলার মাঠে গোরারা আজ আর নেই,
তোমাদের রক্তে স্নাত পবিত্র মাঠটিকে নিয়ে
কাটাকাটির বাটাবাটির ছেলে খেলা হয়েছে,
তোমাদের শিরদাঁড়ায় দাঁড়ানো সাধের তেরঙাটা
তোমাদের প্রাণাধিক মাঠটিতে উড়লো না,
হায়,জিঙ্কু টেগ্রা........
আজও তোমাদের মাঠটিতে সাধের তেরঙ্গাটা উড়লো না।

0 মন্তব্যসমূহ