এসো দেশ গড়ি
হামিদুল ইসলাম
এসো বন্ধু
এসো সামাজিক বিভেদ দূর করি
দূর করি ঘৃণা আর হিংসা
মানুষের তিক্ত মনকে করি পরিস্কার
মানুষের মনে নেই আজ দেশভক্তি
সবাই যে যার মতো দেশের সম্পদ করে লুট
এসো লুটেরাদের তাড়াই
উদ্যানকে করি আবর্জনা মুক্ত।
আমরা আজ জোটবদ্ধ
একই রক্তে গড়া আমাদের প্রাণ
যারা দেশ নিলামের ষড়যন্ত্র করে
এসো তাদের মাথা ছেঁটে করি কবন্ধ
দেশ বাঁচুক, বাঁচুক মানুষ
এসো আমরা মানুষের জন্যে
জীবন করি বলিদান

0 মন্তব্যসমূহ