শৌভিক বাগচী
স্বাধীনতা
স্বাধীনতা,তুমি আমায় দিয়েছো
দীর্ঘ চলার পথ।
ঘামে ভেজা মাটি,গড়িয়ে চলেছো
অনাদি কালের রথ।
স্বাধীনতা তুমি আমায় দিয়েছে
অনন্ত এক সুখ।
রক্তধারায় বয়ে চলে শুধু। মায়ের কোমল মুখ।
স্বাধীনতা তুমি আমায় বলেছো
প্রেমের কথাই বল।
ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে
প্রগতির পথে চল।

0 মন্তব্যসমূহ