নাটক // তৈমুর খান


তৈমুর খান 

 নাটক 

বৃষ্টির ভেতর কথা বলছে গাছ

 তাদের স্নানের দৃশ্য দেখতে দেখতে 
পৃথিবীতে নেমে আসে নরম প্রভাত।
 আমাদের বেঁচে থাকা টুকু আলোর কোটেশনে রেখে বেড়াতে বেরোই
 অথবা স্থির জানালা থেকে বাড়িয়ে দিই হাত।
 পুরনো  নিভৃত  কিছু নিরুচ্চার ভাষা
 গড়ে ওঠে নিয়তির পরাগমোচনের মতো
 রঙে ও  রেখায় আঁকা রাতের পিপাসা।

 সমস্ত বর্ষাকাল জুড়ে আমরা শুধু মঞ্চ সাজাই
 বেঁচে থাকাটুকু তো আমাদের শিখে নেওয়া অভিনয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ