শৌভিক বাগচী
মৃত
রাত্রি হলো গভীর
আশ্লেষে প্রাণ
আঁকড়ে ধরে
মৃত শামুক গুলি।
মৃত নদী,মৃত প্রাণী
মৃতই থাকিস তুই
লুকিয়ে রাখিস
নিজের মাঝে যাবতীয় ঋণ।
যাপন -জমি দিক-বলয়ে
ইচ্ছে নিয়ে খেলে
শব্দ কুহক বন্দী হয়ে
হারিয়ে গেছে দূরে।
কবে আসবে সত্যযুগ
মনে বড় ভার
কবে হবে কে জানে এই
অহল্যা উদ্ধার।

0 মন্তব্যসমূহ