শহীদদের প্রতি শ্রদ্ধা
চিত্তরঞ্জন দেবভূতি
ভারতের স্বাধীনতা এনেছেন যাঁরা!
সেই সব সংগ্রামী শহীদদের আমরা
আজ সশ্রদ্ধ প্রণাম জানাই৷
পরাধীন ভারতের স্বাধীনতা এনেছেন যাঁরা
আমরা সবাই তাঁদের ভুলি নাই৷
কত রক্ত গুলি বোমা যুদ্ধ আর প্রাণের বিনিময়ে,
অর্জিত এই স্বাধীনতার ইতিহাস—
সবাই পুরোটা জানে না,
সবটা লেখা আর নেই!
তবু সংগ্রামী— বিপ্লবী—শহীদ আমাদের একরাশ শ্রদ্ধা জানাই
তোমাদেরকেই৷
যদিও স্বাধীন ভারতের অনেক বিষয় নিয়ে বিতর্ক আছে৷
তবু আমাদের মন চিরদিন পড়ে থাকবে তোমাদের কাছে৷

0 মন্তব্যসমূহ