রিমঝিম বর্ষা // যোগমায়া গোস্বামী।

রিমঝিম রিমঝিম ঝরছে বারিধারা
স্মৃতিরা মনের কোণে দিয়ে যায় নাড়া।

গ্রীস্মের দাবদাহে জ্বলছিল এ ধরা
বর্ষার আগমনে আজ চিত্ত আপনহারা। 

আধমরা গাছ যেন,প্রান পেল ফিরে
দূর্বাদল লতা গুল্ম জাগে ধীরে ধীরে।

গুরু গুরু গর্জন,আকাশ মেঘে ঢাকা
মন হরষে ময়ূর নাচে মেলে তার পাখা।

খাল বিল জমি নালায় জলে ডুবে থৈ থৈ
ছাতা মাথায় দেব খোঁজে ট্যাংরা পুঁটি কৈ।

ক্ষণে ক্ষণে কটু স্বরে বিদ্যুৎ চমকায়
মাঝি কূলে ভিড়ায় তরী বিপদ শঙ্কায়।

মাঠের বুকে ঘ্যাঙর ঘ্যাঙ ব্যাঙের ডাকেতে
মন ছুটে যায় পাশের বাড়ি খিচুড়ির ঘ্রানেতে।

রিমঝিম ঝরছে ,মন তবু পুলকে
প্রিয় ঋতু বর্ষা স্বাগতম তোমাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ