ইচ্ছে করে ? দাঁড়ি দিয়ে
জীবন বাক্যে ইতি টানি ।
মৃত্যু বলে কাব্য ছেড়ে
গল্প গুলো পড়ো শুনি ।
জীবন গল্প পড়তে গেলে
পরের পাতা ওল্টাতে হবে ,
পরবর্তী পরিচ্ছেদে
বাঁচার রসদ খুঁজে পাবে ।
লেখক যেমন আকর্ষনে
তুলে ধরেন গল্পটাকে ,
জীবন জুড়ে রঙের খেলা
ছুটে চলো সামনের দিকে ।
দু দিনের এই জীবনটাতে
বুনবে কত স্মৃতির কাঁথা ,
কষ্টগুলো মুছে দেখো
জীবন শুধু অভিজ্ঞতা ।

0 মন্তব্যসমূহ