শীত চিহ্নিত কথামালা // দেবাশিস মুখোপাধ্যায়

দুপুর জড়িয়ে ধরে ঘুমে। জেগে থাকি
বিকেল অবধি যখন সন্ধ্যা নামো নামো
দেবতাদের লুকোচুরি চলে ছায়ার আলোতে। প্রদীপের তেলের গন্ধ ভাসে।
কিছু কিছু শব্দ বিনিময় করে পাখিরা।
ঘুম চোখে চায় । গেরস্থ বাড়ির ঝগড়ার পর ঝুপ করে নৈঃশব্দ্য আসে বাঘ পায়ে।
জানালা দেখে পূর্নিমা নামের মেয়ে
সন্তানসম্ভবা দেহ  টেনে টেনে আসে।
শীত আর কুয়াশার সঙ্গমের পরে
ম্রিয়মান এক পুকুর পুরুষ চিত শুয়ে আছে সবুজ শরীরে যার একটি সুতোও নেই

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ