পণ্য // রাহুল পাত্র

দেশটির নাম 'ভ্রমর'। অল্প মানুষের বাস। ছোট্ট এই দেশটির সবাই সৎ, বিনয়ী, দয়ালু ও পরিশ্রমী। রোজগারের অধিকাংশ টাকা-পয়সাই সাধারণের মধ্যে বিলিয়ে দিয়ে তারা সমান খেত, সমান পড়তো, সমানভাবে থাকতো । দেশটা ছিল বড়ই অদ্ভুত, যেখানে ভাত-ডাল-বিরিয়ানির কোন তফাৎ ছিল না । হঠাৎ দেশে কি যেন একটা প্রবল দুর্যোগ দেখা দিল । মানুষজন প্রাণ বাঁচাতে সাগর পেরিয়ে অন্য আরেক দেশ 'রিটেল'-এ আশ্রয় নিল । এখন অধিকাংশ মানুষই অসৎ, শক্ত, কঠিন, মানবতাহীন, স্বার্থপর ও সুযোগসন্ধানী। কাজে ফাঁকি দিয়ে বসে বসে খেতেই তারা বেশি করে পছন্দ করে । ভাত- ডাল- বিরিয়ানির বিস্তর পার্থক্য এখন। বৃদ্ধ সাজুয়া তার ছেলে রামুয়াকে বলছে,

সাজুয়া - বাবা, তোর মায়ের জ্বরটা বড়ই বেড়েছে । ওষুধটা নিয়ে আয় এবার, জলপট্টিতে আর কাজ হচ্ছে না ।


রামুয়া- তাতে আমার কি 'লাভ' ?

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. একটি সার্থক পার্থক্য স্বার্থ ও নিস্বার্থের।এবং স্বার্থাচরণের ভয়াবহ পরিণতি।

    উত্তরমুছুন