আমি মধ্যবিত্ত // সম্পা বৈদ্য

আমি মধ্যবিত্ত!
তাই খবরের কাগজ পড়ে  জ্ঞান অর্জন করে থাকি।
টিভির সামনে বসে আমি আর আমার পরিবারের মতো বিপ্লবী আপনি দেখেননি!

পৃথিবীতে অসহায়
 আমি তার চাইতে বেশী।
আমার অবস্থা খানিকটা শিলনোড়ার মাঝখানে মরিচের মতো।

গরীবরা না খেতে পেয়ে মরছে দেখে আমি দুঃখে অপ্রয়োজনীয় চোখের জল ভাসিয়ে আমার ভিতরের বিপ্লবী বারবার জেগে উঠে।

মাঝে  মাঝে ভাবি আমাকে কিছু করতে হবে
দেশের জন্যে,দশের জন্যে।

খানিকবাদে খালি পকেটে ছেলে মেয়ের কথা চিন্তা করতে  করতে
নীরব মোদিদের গালাগাল দেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ