হোঙ্খীরাজ
কত জাগাত্ খুইজ্জি
আকাশ- গাঙে , নীল দইরগার তীরে ,
উঁচা পাহারে ;
বিস্তর মাইনষের ভীরে ।
এই দেহি এই নাই
মনের ভুল খাবি খাই
রাইত- বিরাইতে
দুপুরের ঠা ঠা রইদে
ঘরে হাদাই দেহি
তুই রইচ অ্যারমুই চ্যাই ।
চল একবার ঘুরি আই
কালাপাইন্না হার্ক
ধনঞ্জয় স্মৃতি হার্ক
নইলে আমলীঘাটের গাজি দিঘি,
সন্ন্যাসী টেইলা ,
হিয়ানতুন অ্যার দেশ-বাড়ি
হুভপুর হোন্দর দ্যেয়া যায় ।
হগল হায়ের অ্যাডা হঅত
যঅন হিচলা
চল হোঙ্খীরাজ অ্যই
মনের মইধ্যে হুডুক
ভালোবাসার খই ।
******
হঅরবাসি
মন ভাঙ্গি খান্ খান্
ভাগ অ্যই গেচে উডান
চোক দেআ দেয়িঅ নাই
উইততোই রইচে করাই ।
হুউগ আকাশে মেগ
চিত্তোই রইচে ভাতের ডেগ।
বাপ দাদার আমল অইতে
ইয়ান আম্রার দেশ ,
হাআরা জীবন 'মা' ডাকিঅ
আইজ্জা অইচে ইজ্জত শেষ।
দেশ মাআরে ' মা' ডাকি
হঅরান খুলি হাআসি
রাষ্ট্র কয় 'গেট আউট '
লিস্টে তোরা হঅরবাসি।
ঘার ধাক্কা গলা ধাক্কা
হগল ধাক্কা খাইলাম
ধর্মা-ধর্মীর বাটপারী ধাক্কায়
হঅরান থাইকতে মইরলাম ।
কত জাগাত্ খুইজ্জি
আকাশ- গাঙে , নীল দইরগার তীরে ,
উঁচা পাহারে ;
বিস্তর মাইনষের ভীরে ।
এই দেহি এই নাই
মনের ভুল খাবি খাই
রাইত- বিরাইতে
দুপুরের ঠা ঠা রইদে
ঘরে হাদাই দেহি
তুই রইচ অ্যারমুই চ্যাই ।
চল একবার ঘুরি আই
কালাপাইন্না হার্ক
ধনঞ্জয় স্মৃতি হার্ক
নইলে আমলীঘাটের গাজি দিঘি,
সন্ন্যাসী টেইলা ,
হিয়ানতুন অ্যার দেশ-বাড়ি
হুভপুর হোন্দর দ্যেয়া যায় ।
হগল হায়ের অ্যাডা হঅত
যঅন হিচলা
চল হোঙ্খীরাজ অ্যই
মনের মইধ্যে হুডুক
ভালোবাসার খই ।
******
হঅরবাসি
মন ভাঙ্গি খান্ খান্
ভাগ অ্যই গেচে উডান
চোক দেআ দেয়িঅ নাই
উইততোই রইচে করাই ।
হুউগ আকাশে মেগ
চিত্তোই রইচে ভাতের ডেগ।
বাপ দাদার আমল অইতে
ইয়ান আম্রার দেশ ,
হাআরা জীবন 'মা' ডাকিঅ
আইজ্জা অইচে ইজ্জত শেষ।
দেশ মাআরে ' মা' ডাকি
হঅরান খুলি হাআসি
রাষ্ট্র কয় 'গেট আউট '
লিস্টে তোরা হঅরবাসি।
ঘার ধাক্কা গলা ধাক্কা
হগল ধাক্কা খাইলাম
ধর্মা-ধর্মীর বাটপারী ধাক্কায়
হঅরান থাইকতে মইরলাম ।

0 মন্তব্যসমূহ