আকাশে এঁকেছিলে আঁধার
কবে এঁকেছিলে সেই রামধনু?
আজ সন্ধ্যার জ্যোৎস্নায় জোনাকির ফ্যাকাশে আলো,
তবু যতদূর চাই ততদূর ভালোবাসি।
আবারও যদি ঠাই দাও----
মেঘের বুকে মেঘলা দিনে আবির মাখা ছবি আঁকবো।
সন্ধ্যা হলে বদ্ধ ঘরে
এক নিমেষে চেয়ে আছে রাত
গুনে গুনে হারায় কত ভুলের ফাদ,
তবু চেয়ে আছি,তবু চেয়ে আছি।
ভুল কার ছিল---
আমার না তোমার?
কে ভালোবেসে ছিল---
তুমি না আমি?
হঠাৎ চমকে উঠে মন
ঘিরে আসে ঘন অন্ধকার
বুকের ডান পাশে দম বন্ধ হওয়ার মতো ব্যাথা
তবু চেয়ে আছি।
সমুদ্রের ঢেউয়ের মতো ব্যাথার গভীরে
রাতের শেষ পথে
আটকে আছে নোনা জল।
তখন তোমার শান্তির ঘুম
আমি রাত জাগি নোনা জলে
আপন ঘরে বেঁধে ছিলাম,দুর্বল ভালোবাসা
দিগন্তের শেষে মিলিয়ে দেখি তুমি ভালোবাসনি।

0 মন্তব্যসমূহ