বাড়ছে লকডাউন,বাড়ছে পেটের খিদে।
অসহায় মানুষ কলিযুগেও পেটের ক্ষুদায় মরে!
আহা!অসহায় পৃথিবীর বুকে নিঃস্ব মানুষের কষ্টের হিসেব কেউ রাখে না।
আমি ও না,তুমিও না।
আমি ভবঘুরে পাগল কবি
তাই শুধু শব্দ নিয়ে খেলি।
কেমন একটা ব্যাথা লাগে মনে
তাই এ বর্ষায় কদম ফুল আর খোপায় গুঁজি না।
জানালার কাঁচের ওপাড় বৃষ্টির জলের ঝাপটা।
এলোমেলো বাতাস ঝড় বৃষ্টি প্রকৃতিরে যত দেখি ততই ভালোবাসি।
হঠাৎ পাখিদের আর্তনাদ,
কদম ফুলের গাছটি আমার জানালার ঠিক পাশে।
মাটিতে মিশে কি যেন বলছে কানে কানে।
আহা! যেন বুক ফেটে যাচ্ছে ব্যাথায়।
বাবুইপাখিটিরে কুড়িয়ে এনেছি মাতৃস্নেহে বড়ো করতে।
কিন্তু বাবুইপাখির কি আর শৃঙ্খলে আবদ্ধ ভালো লাগে!
জানালা খুলে দিয়ে তাকিয়ে রইলাম তার পানে।
সে যেতে চাইল,কিন্তু পারল কই!
কেউ একজন ডাকল বাগানে কাজ করাবেন?
আমি কদমের ছিঁড়া পাপড়িগুলি কুড়িয়ে ভাবছিলাম খোপায় গুঁজে রাখব।
কেউ ডাকলো আবার
মাসি ও মাসি, বাগানে কাজ করাবেন?
এ বর্ষায় আমার খোপাতে কদম ফুল আর গুঁজা হলোনা।

0 মন্তব্যসমূহ