দুলছে ম্যাপটা // প্রাণজি বসাক

খই ওড়ে বাতাসে - বাতাসে বয় চৌদোলা বহর
কেন যে সমস্ত কিছু দুলছে বেগতিক হাওয়ায়
দেয়ালে টাঙানো ভারতবর্ষের ম্যাপটা আজ
কেমন দুলছে অতিমাত্রায় শূন্যতার আবেশে
দলে দলে শোকগ্রস্ত জনগণমানুষেরা হাঁটছে

শরীরের পাশে শরীর যেতে যেতে খসে পড়ে
বিহ্বলতা - আদৌ নিশ্চিত কোনো ঠিকানা
আছে কি - তবু্ও ওড়াও খই বাতাসের পথে
কার কাছে রেখে যাবে বিস্ময়ের ছোঁয়াটুকু
নির্ভার প্রত্যয়ে ভেসে যাবে সময়ের মায়া...

টালমাটাল সব দুলছে অনিশ্চিয়তার হাতে


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ