মোহন প্যায়ারে // অপাংশু দেবনাথ

আগুন জ্বালাবার মন্ত্র ভুলিনি বাতিজ্বলা মুক্তঘরে,
ভূমিকে স্বভাবে জ্বলতে দেখি স্তরীভূত অন্ধকারে।

কে কোথায় এনেছে শ্রাবণ চাইনি জানতে কখনো,
কে কতোটা ভূমিসংলগ্নপ্রাণ তাও কি জেনেছি অভাবে?

সন্তান আমার কাঁধসম, গ্রীবাসম তার উচ্চারণ।

সেই যে কবে মন্ত্র শিখেছি বৃক্ষে জ্বালিয়ে আগুন,
মনজ্বলা গন্ধ পাই শুধু ছাই পড়ে আছে ভূমিতে।
যে দিকেই ইচ্ছে যেতে পারি আগুনরঙা সালু বেঁধে শরীরে।

মন্ত্র একটাই মোহন প্যায়ারে বুঝাবে তুমি বলো কাহারে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ