ছেলে আমার বড় অফিসার
কথা এত কয় না,
খোকা কইয়া ডাক দিলে
একটাবারও তাকায় না।
ছেলে এখন ব্যস্ত মানুষ
বউ এখন সব,
মা যে এখন বুড়া বেডি
বাবা এখন পর।
ছেলে করসে বড় বাড়ি
দামী দামী জিনিস,
আমিই কেবল কম দামী
তারার চোখে বিষ।
ছেলের ঘরের দুইডা নাতি
দেখতে বড় মিষ্টি,
আমার কাছে আইতে দেয় না
এ কি বিধির সৃষ্টি?
বাড়ির সব চাকরবাকর
দিসে এখন ছাইড়া,
মা তো এখন বইয়া খায়
সবকাজ দিবো কইরা।
চোখে শুধু জল নিয়া
একটা কথা ভাবি,
এই দিনের লাইগা পুলারে
মানুষ করসি আমি?

0 মন্তব্যসমূহ