প্রেমবোধ // অনুপম রায়

আমার প্রেমিকা বলে
প্রেমে বারুদের গন্ধ থাকা চাই।

অন্ধকার বেঁচে থাকা আধপচা প্রাণী আমি
আলো যত বাড়ে তত দূরে সরে যাই।

তবুও জ্বলে উঠে একজোড়া মোম
জ্বলে যায় একখানা বুক।
জ্বলে যাই আমি
দাঁত দিয়ে চেঁপে ধরি দাঁত।

দেশলাই ফেলে দিই বুকের আগুনে।
দেশলাইয়ে দেশলাই মরে;
যেন জাতিতে জাতি মরে।

শেষমেষ আলো নিভে গলে যায় মোম
বুকে জ্বলে লালরং শিখা।
যেন সিগারেট পোড়া।

সিগারেট মুখে আর বুকের বারুদে
জ্বলে পুড়ে ছাই হয়ে যাই
তবুও প্রেমিকা বলে
প্রেমে বারুদের গন্ধ থাকা চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ