ঈশ্বর আছেন সবখানে // চিত্তরঞ্জন দেবভূতি

বাতাসের মতো ঈশ্বর আছেন সবখানে,
মনে বিশ্বাস রাখা চাই,
এই আকাশ বাতাস সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র  ভূমন্ডলে পাহাড় সাগরে,ধর্মীয় স্হানে ফসলের ক্ষেতে সবখানে ঈশ্বরের হাতের ছোঁয়া,এই কথা আমরা কেউ যেন ভুলে না যাই৷

তিনি আছেন বলেই সকাল দুপুর সন্ধ্যা রাত্রিতে ঘুমিয়ে পড়ি,
কি ভাবে সেই রাত কেটে যায়? নিজেই জানি না,আবার সূর্যদয়—
কত রঙ্গ তামাশা 
মৃত্যু —জন্ম আর মাটিতে গড়াগড়ি খেলা চলে....
এই সবের মধ্যে আছে
ঈশ্বরের পরশ...
লোকে তো তাই বলে! 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ