ভাল থেকো // পম্পা ভট্টাচার্য

শুনেছি ভাল আছো তুমি
সব ভুলে। নাগরিক সভ্যতার
বিলাস বৈভবে। আমিও আছি ভাল -
জীবনে পূর্ণতার দীপ জ্বেলে।
স্মৃতি সব পিছনে ফেলে।
ভুলে গেছি কবে - এসেছিল প্রেম নীরবে।
স্মৃতিরা সব আজ ম্লান, ঝাপসা, ধূসর  -।
তবুও কখনো, বৃষ্টিভেজা ঘুমভাঙা রাতে
ভালো লাগে এখনো চুপি চুপি সাড়া দিতে
ফেলে আসা দিনের হাতছানিতে।
হয়তো তোমারও কখনো - ক্লান্ত দিনের শেষে  -
হারিয়ে ফেলা দিনগুলো
হৃদয়ের কোণে উঁকি দেয় এসে।
জীবনের চলার স্রোতে  - যেতে যেতে
আবার হয় যদি দেখা কখনো
কাছে ডাকবে কি? ভালবাসবে কি তখনো?
না না থাক্। তার চেয়ে ধূসর স্মৃতির  ফ্রেমে
আমাদের প্রেম বেঁচে থাক্।
থাকো দূরে থাকো -
আমি ভাল আছি - তুমি ভাল থেকো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ