অফিস শেষে ক্লান্ত শরীরে বাসে বাড়ি ফেরার সময় হঠাৎ রাহুলের সাথে দীর্ঘ সাত বছর পর দেখা।বাবা সেই যে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন--- যাই হোক, ক্লান্ত শরীরটা যেন পুলকিত হয়ে ওঠে, আশা জাগে,স্বপ্নরা ঘিরে ধরে। স্বপ্ন ভাঙ্গে অচেনা কন্ঠস্বরে, 'ভেবেছিলাম আজও তুমি late,এসো খোকা আমাদের অপেক্ষা করছে'। ক্লান্ত শরীরটা শক্তিহীন হয়ে গেল।

0 মন্তব্যসমূহ