আমি একা // অতনু রায় চৌধুরী

হেসে খেলার জীবন
ঘুরাঘুরি নেই আর এখন ।
নেই সন্ধ্যা নামলেই আড্ডাটা।

সারাদিনের ব্যস্ততা, ভালোবাসার রাস্তাটা
পালন করে এখন নীরবতা ।

কত প্রতিশ্রুতি হারিয়ে গেছে এই দু'তিন মাসে
কত প্রেম আজও টিকে আছে
দূরত্বের মাঝে ভালোবেসে ।

কতকিছুই প্লাটে গেছে সময়ের সাথে
মুখ ঢেকে চলি আমি একা পথে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ