আত্মস্তব //লতিকা নাথ

দেও নদী থেকে মনু নদী অবধি সেতু বাঁধবো।
যেখান দিয়ে আমার মন
ওপরের খবর আনবে।
মনু নদী থেকে একটু দূরেই জুড়ি নদী
বাবার বাড়ির কুল ঘেঁষে
বর্ষায় তের লাবণ্যতা ভরা
কলকল ছন্দ
কিশোরী তন্বী কেউ হার মানায়।
বাবা বলতেন ওই যে নদী দেখছো,
এই তোমার জীবন রেখা
একে বেকে নিয়ে যাবে
তোমায় অনেক দূর
তাই কি আমি আজ একানে?
বুড়ি গঙ্গা আমি দেখেছি
গঙ্গা কিনা!
ধন্য হোয়েছি তার স্পর্শে
উদ্বেলিত হয়েছ আমার মন.
ব্যার্থ হয়েছি তার প্রতি
ভালোবাসার জম্ন দিতে;
কেননা বাবার কাছে যা
প্যায়েছি আর জুড়ি কিংবা মনু কিংবা দেও নদী
আমার মনে যে ছাপ
ফেলেছে বুড়ি গঙ্গা
তার খবর জানে না।
আমার আমি কে চিনিনা আমি
চিনতে চাইনা,আমার শৈশব
আমার বন্ধু,আমার সখা
আর বাবা ,তার স্পর্শে পেতে
বার বার জন্মাতে চাই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ