নিয়ম না অনিয়ম// সুচিত্রা দাস

সামনে এসে দাঁড়ায় যখন মৃত্যু 
নীপবনের বাতাসে থাকে না অগ্রিম বার্তা 
একটা সম্পর্ক ছিলো বা হয়তো নেই 
শোক পালন ধর্ম।
আসলে ধর্ম কোনটা আজো সম্পূর্ণ রূপে প্রকাশ পেলো না 
কিছু গেরো বাজি কিছু স্বার্থান্বেসী সমাজ 
মূল হোতা।
নিয়ম অনিয়ম দুর্বল শ্রেণীর মানুষদের জন্য এক শৃঙ্খল।
বিত্তবানের নেই জাতপাত ধর্ম ভেদাভেদ  
মুসলিম ক্রীশ্চান এক পাতে তার বাস।
তবে কেন হয়না বিচার। অর্থের যোগান দেয় কবরের মৃতদেহ।
সে অর্থে কখনো হয় দশভূজার নৈবেদ্য।
 তবে কেন হয় না বিচার নিয়ম অনিয়মের?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ