ঘরছাড়া// গোপাল দে

সবুজের ডাকে
এক অনাবিল আনন্দে
ঘরছাড়া হতে চায়
সদ‍্যমুক্তি পাওয়া
এক আগোছালো জীবন।
চির বিষাদময়
সেই কাল্পনিক আনন্দ
ক্ষণে ক্ষণে বিষিয়ে তোলে
এই শরীর মন আর জগৎ সংসার।
বিষ আরো দ্বিগুণ হয়,
ঘরছাড়ার স্বপ্ন
নিমেষেই হয় উধাও
থিতিয়ে পড়ে সব অবাস্তব কল্পনা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ