অর্থহীন // সঞ্জয় দেবনাথ

তোমার স্পর্শে আমি জাগি
আমাকে জাগায় বরফ আগুন
একটি আলোহীন আলো ঘরে
বসে থাকা এই আমি যে বড়ই বেমানান !

ঘুমের ভিতর জেগে থাকা যে কত কষ্ট
তাতো আমি দেখেছি
না পাওয়া হতাশার খাতায়...

আমাকে আমি নিয়ে চলেছি
ক্রমাগত অন্ধকারে...
স্বপ্নে নয়, একজন জাগাবে বলে
প্রাণের স্পন্দন এখনো জেগে আছে
হৃদয়ের বাম দিকটায়...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ