কার জন্য লিখবো কবিতা।
কলমের আগায় কত বারুদ
কাঁদছে নিরবে।
সবাইতো মস্তিষ্কে দেনার দায়ে।
মন্দ সন্ধানে মোমবাতিটা জ্বালাবো বলে,
দেশলাইটা হাতে নিলাম,
তাতে বারুদ কোথায়?
কবেইতো ঝরে গেছে,
ঠুলকো নষ্ট হয়ে,
তাইতো পড়ে আছে
আবর্জনার ডাস্টবিনে।
কুড়িয়ে নিতে গেলেইতো
ওই হিংস্র কুকুর গুলো তেড়ে আসবে,
ঝাপটে ধরে ক্ষত করবে,
আমার মতো সহস্র মেরুদণ্ডের
দুইশো ছয়টি হাড়।
প্রশ্ন,এরা কি নিজে থেকেই ঝড়ে যায়?
না উপড়ে ফেলা হয়।
আমার কবিতার মতো।
কারন,বারুদের স্তুপগুলো
অন্য বারুদের স্পর্শে এলেই
ধ্বংস করে দিবে,
মোমবাতির বরাদ্দ জীবন।

কলমের আগায় কত বারুদ
কাঁদছে নিরবে।
সবাইতো মস্তিষ্কে দেনার দায়ে।
মন্দ সন্ধানে মোমবাতিটা জ্বালাবো বলে,
দেশলাইটা হাতে নিলাম,
তাতে বারুদ কোথায়?
কবেইতো ঝরে গেছে,
ঠুলকো নষ্ট হয়ে,
তাইতো পড়ে আছে
আবর্জনার ডাস্টবিনে।
কুড়িয়ে নিতে গেলেইতো
ওই হিংস্র কুকুর গুলো তেড়ে আসবে,
ঝাপটে ধরে ক্ষত করবে,
আমার মতো সহস্র মেরুদণ্ডের
দুইশো ছয়টি হাড়।
প্রশ্ন,এরা কি নিজে থেকেই ঝড়ে যায়?
না উপড়ে ফেলা হয়।
আমার কবিতার মতো।
কারন,বারুদের স্তুপগুলো
অন্য বারুদের স্পর্শে এলেই
ধ্বংস করে দিবে,
মোমবাতির বরাদ্দ জীবন।

0 মন্তব্যসমূহ