উত্তরাধিকার // রুমি দেব


এক অদ্ভুত সন্ধিসময়
ইচ্ছায়- অনিচ্ছায় বয়ে যেতে হয়। 
দোষগুণ সব একাকার ক্রোমোজমের তাড়নায়। 
পিতার অস্থির চিত্ত, মায়ের ধৈর্য নীড় বোনে সংগোপনে। 
গৌরবে- গ্লানিতে প্রবহমান নদী জীবন। 
বেলা শেষে মৃত্যু সমুদ্রে অবগাহন। 
ঘর ভরে ওঠে সোনা রূপা তামার ফসলে। 
ঠাকুরমার ঝুলি স্মৃতিবৃক্ষে বাবুইয়ের বালা বুনে চলে




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ