স্বপ্নের কবি // রুবেল হোসেন

ঘুমের ঘরে ক্লান্ত মনে এসেছিলে মম জীবনে,
এও আবার অনাহুতের মতো।
তবে ছবি আজও ছায়া হয়ে কেন
মম হৃদয়ে ক্ষত হয়ে জাগে।
সেই কবিত্বের মধু মাখানো সুর যেন
বয়ে যায় মম প্রাণে।
কে তুমি ? ঘুমন্ত নিদ্রায় এসে মম জীবনকে
অনিদ্রার কলমে ভাসালে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ