তৃষ্ণা // রঞ্জিত সিংহ রঞ্জু

আনন্দময়ী সাগরের বুকে
এত তৃষ্ণা
এত পিপাসা
সে তো জানেনা আকাশ
কোন দিনও জানতে পারেনি
ডুবোজাহাজ

এই কথাটি জানে
একটি নোঙরবিহীন পাল-ছেঁড়া নৌকা

কখনও গভীর রাতে
সাগর মগ্ন থাকে রতিস্নানে
সেই কাণ্ডারীবিহীন নৌকাটির সাথে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ