অন্নসত্র // সুধীর দাস

শুনেছি অনেক গল্প মায়ের মুখে ,
পড়েছি অনেক কাহিনী ইতিহাসের পাতায় ,
দ্বাদশ শতকের তুর্কি আর পঞ্চদশের মোঘল সাম্রাজ্য,
গড়তে পারেনি কেউ রামরাজ্য।

ভারতবর্ষের ইতিহাসের কালের ঢালে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের নিপীড়িত মানুষের পাশে,
আবির্ভাব ঘটলো পবিত্র মাটিতে বিদেশিনী মাদার টেরেশা ।

বর্তমান ভারতের সন্তানহীন বৃদ্ধ কিংবা পিতৃমাতৃহীন শিশু,
হিন্দু বল, মুসলিম বল, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা জৈন ।

কোটি কোটি মানুষের ভীড়ে
সকল নিপীড়িত মানুষের পাশে
পৌঁছে দেব অন্নসত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ