নারী // যোগমায়া গোস্বামী।


দিন ফুরায়, সন্ধ্যা নামে আলো ছায়ার খেলায়
মন্দিরে বাজে শাঁখ,উলুধ্বণীতে মগ্ন লোকালয়।
গভীর শ্রদ্ধায় উচ্চারিত হয় মাতৃশক্তির আরাধনা
স্তুতি মন্ত্রে দেবী বন্দনা ভক্তভীড়ে ঠাসা দেবালয়।


তবে কেন হাজারো দুর্গার আত্মাহুতি লালসায়
নির্বাক অন্ধকারে ওরা একেক করে নিভে যায়।
ভক্তরূপী দস্যুর হাতে দিতে হয় নারীত্বকে বলি
লুন্ঠিত সম্ভ্রম, অপমান লজ্জার কঠোর যন্ত্রণায়।

প্রিয়াংকা,দামিনী,মন্টিরা পড়ে থাকে ইতিহাসে
বিচারের বাণী আর নিভৃতে কেঁদে যাবে কত ?
ওদের আর কতোবার সম্ভ্রম হারাতে হবে বলো
যারা আজও বয়ে বেড়ায় মুখভর্তি আ্যসিডের ক্ষত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ