ফেনী // সঞ্জীব দে

একাত্তরের গোলা বারুদে
যখন ছেয়ে আছে আকাশ --
চিৎ হয়ে শুয়ে ফেনী দেখেছে সব।
দেখেছে হানাদারদের বেড়িকেডে উলঙ্গ কুমারীর
কিংবা রমণীর স্নান ---
ফেনীর জলের মতো
কুমারীদের পেট গুলোও ফুলে ফুলে উউছিল!
তীরে বাঁধা উলঙ্গ পিতার ক্লান্তিমাখা ঘোলাটে
চোখ দুটো ঝুলে ঝুলে পড়ছে।
শিশু বৃদ্ধ কুমারীর লাশ বয়ে যেতে দেখেছে ফেনী -তার শরীর ছোঁয়ে!
রাজা মফ্রুচাই, রানীমাতা ফেনীর বুকে পা রেখে
আশ্রয় নিয়েছে ফেনীর আঁচলে!
এক সময় কুমারীর যোনীপথের রক্তঝর্ণায়
ফেনী ঢেকে গেছে গোলাপি আভায়।
মন আর মৌনী কে আলাদা করে --
হানাদাররা যোনী আর ফেনীকে এক করে দিয়েছে!

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ