বিশ্বাস ছিল বলে
সেই গোধূলি কালে
পাখীর কোলাহলে
বিজন ঘরে হৃদয় নর্তন করেছিল।
বিশ্বাস ছিল বলে
রাতের আধার জোৎস্নায় আলোকিত ছিল।
মেঘের পুঞ্জির ভারে
বৃষ্টি হয়েছিল।
আধার রাতের প্রহরগুলি
বন শেয়ালের হাকে
অংক কষে ছিল।
শুধু কষা হয়নি
বিশ্বাস অবিশ্বাসের অংকখানি।
শেখা হয় নি গণিত
বেজোর ছিল গুণিত
হিসাব নিকাসের ভূল
ধরা হয় নি বিশ্বাসের মূল।

সেই গোধূলি কালে
পাখীর কোলাহলে
বিজন ঘরে হৃদয় নর্তন করেছিল।
বিশ্বাস ছিল বলে
রাতের আধার জোৎস্নায় আলোকিত ছিল।
মেঘের পুঞ্জির ভারে
বৃষ্টি হয়েছিল।
আধার রাতের প্রহরগুলি
বন শেয়ালের হাকে
অংক কষে ছিল।
শুধু কষা হয়নি
বিশ্বাস অবিশ্বাসের অংকখানি।
শেখা হয় নি গণিত
বেজোর ছিল গুণিত
হিসাব নিকাসের ভূল
ধরা হয় নি বিশ্বাসের মূল।

0 মন্তব্যসমূহ