দিগন্তে আজ মন খারাপের নানান ছবি দোলে
তোমার সুরে ক্লান্ত পথিক দুঃখটুকু ভোলে
তোমার সুরে এই পৃথিবীর অসুখ মুছে যাক
গানের বাড়ির দেওয়াল জুড়ে স্বপ্ন লেগে থাক।
তোমার সুরে এই পৃথিবীর কষ্ট ঘুচে যাক
গানের বাড়ির পথের ধারে সুরের নদী থাক
সুরগুলো সব ভাসতে থাকুক, জমতে থাকুক বুকে
রঙিন আবির রাঙিয়ে দেবে সবার চোখে-মুখে।
তোমার জন্য সাজিয়ে দিলাম আমার যত কথা
সুরের ছোঁয়ায় দুলতে থাকে আমার কল্পলতা
তোমার জন্য সাজিয়ে রাখি আমার গানের খাতা
সুরের নূপুর টাপুর টুপুর লিখছে সাদা পাতা।
দিগন্ত ঠিক গাইবে দেখো নতুন দিনের গান
সেই ছবিটা পাল্টে হবে নতুন শিরোনাম
সুরের নদী বইবে দেখো, অসুখ মুছে যাবে

0 মন্তব্যসমূহ