জোনাকিজীবন // শঙ্খশুভ্র পাত্র

লেখা না ওই সকল পাতা ?
একটি একটি অহংকারী মেধস্ বুকের লোম
খাড়া করে অনুলোমে-বিলোমে ঝটিতি উজল ৷
সরখেল একবারও 'বুড়ো আঙুল' প্রদর্শন করে না ৷
পরিবর্তে মর্ষকাম আঞ্চলিক বাঁকুড়ার তারা...
অবাধ্য রূপকথার মতো এক ছেলেবেলা দিপালিভুবনে
না-পসন্দ্ ৷ ভেবেছি তিক্ততার পথে নয় — ত্যক্ত অভিলাষে
নিজেকে সাজালে মনে হয়  প্রথম শঙ্খশুভ্রের
মতো এই জোনাকিজীবন...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ