জিজ্ঞাসা // কুশল ভৌমিক



 সম্পর্কের সুতো বেয়ে হাঁটতে হাঁটতে
ভাই একদিন ভাইরাস হয়ে যায়
ক্রমাগত হাওয়ায় ভাসতে ভাসতে
মিথ্যা যেমন হয়ে যায় মিথ।
তবুও জলের ধর্ম মেনে
আমরা ভাসি-ডুবি
সম্পর্কের ঘনত্ব মাপি জলের নিয়মে।
আর্কিমিডিস, আপনার কি জানা আছে
সম্পর্ক ডুবে গেলে
কেন আর ভেসে ওঠে না কোনো দিন?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ