জীবনপথ || সংগীতা গুপ্ত

জীবনপথ
সংগীতা গুপ্ত

শৈশবে শিশির ভেজা ঘাস
কৈশোরে মেঠো পথের গন্ধ
যৌবনে বহমান নদীর তীরে
মধ্য গগনে চন্দ্রালোকিত আকাশের তলে ফেলে আসা দিনের স্মৃতি।
অশ্রুজলে প্লাবিত গণ্ডদেশ
গোধূলির রক্তিম আভা দিকদিগন্তে
জীবনের বন্ধুর পথে চলেছি  ক্লান্তিবিহীন সঙ্কল্পে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ