বই উৎসব : ২০২৬
স্রোত প্রকাশনাসহ চারটি প্রকাশনার পঁচিশটি বই উন্মোচন
আগরতলা৷৷ নিজস্ব সংবাদ : ২৯:১২:২০২৫: আগামী ১০ জানুয়ারি ২০২৬ আগরতলা প্রেসক্লাবের তিনতলায় নৃপেন চক্রবর্তী হলে প্রকাশিত হবে ‘স্রোত’ প্রকাশনার ২০টি নতুন বই৷ এছাড়াও ‘বইবাড়ি’ থেকে দুটো নতুন বই, ‘অন্যপাঠ’ থেকে একটি এবং ‘স্বরচিহ্ন’ থেকে একটি নতুন বই প্রকাশিত হবে৷চারটি প্রকাশনার মোট পঁচিশটি বই প্রকাশিত হবে। এই বই প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘স্রোত’ প্রকাশনার ‘বই উৎসব : ২০২৬’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কথা দিয়েছেন সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলীয় প্রাক্তন সচিব কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়৷ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক নেকল ও সাহিত্য একাডেমির আধিকারিক ড. নির্মল দাশ, কবি রামেশ্বর ভট্টাচার্য, গল্পকার পারিজাত দত্ত এবং কবি ও প্রাবন্ধিক মিলনকান্তি দত্ত৷ উপস্থিত থাকবেন লোক গবেষক অশোকানন্দ রায়বর্ধন৷ রামকুমার মুখোপাধ্যায়ের উপর গবেষক ড. জয়া ধীবর, সবিতা দেবনাথ, আলোচক ও কবি বিদ্যুৎ চক্রবর্তী, কথাসাহিত্যিক শ্যামল বৈদ্য, কথাসাহিত্যিক দেবব্রত দেব, কবি অপাংশু দেবনাথ, গোপেশ চক্রবর্তী, নন্দিতা ভট্টাচার্য, সুমিতা বর্ধন, নিয়তি রায়বর্মন,রীতা ঘোষ, দীপকরঞ্জন কর, অসীমা দেবী, লীলাবতী সিনহা, গৌতম জি সিনহা, মধুমিতা ভট্টাচার্য, জয়ত্রী চক্রবর্তী, মধুচন্দ্রিমা দাস, পূরবী সিনহা, হারাধন বৈরাগী, দিব্যেন্দু নাথ, বিজন বোস, দীপেন নাথশর্মা, পাপিয়া দাস,প্রতিমা দেববর্মা,সুমনা দাশ পাটারী, টিংকুরঞ্জন দাসসহ একঝাঁক কবি সাহিত্যিক৷
‘স্রোত’ প্রকাশনার থিম সংগীত পরিবেশন করবেন সুমিতা তালুকদার, কাকলী দত্ত, হৈমন্তী বণিক দত্ত, সুমিতা দেব, সুমঙ্গল পাল এবং দীপ্তনু আচার্য৷ আবৃত্তি পরিবেশন করবেন পাঞ্চালী আচার্য৷ অনুষ্ঠানে স্রোত প্রকাশনার যে বইগুলো প্রকাশিত হবে -গদ্য সংগ্রহ : বিকাশ সরকার, শ্রেষ্ঠ কবিতা : বিকাশ সরকার, পরির দেশে পালকি চলে: অমলকান্তি চন্দ, পোতাশ্রয় চুপ করে থাকে : মধুমিতা ভট্টাচার্য,এ সোনার মাটি : বিদুৎ চক্রবর্তী, একুশজন কবির কবিতা: সম্পাদক : গোবিন্দ ধর, কবি গোবিন্দ ধর বর্গছকের বাইরের দ্রোহপুরুষ ও ডহরলাগা ঘোর : রবীন্দ্র গুহ, উজ্জ্বয়ন্ত কবিতামালা: মিলনকান্তি দত্ত, তিন বন্দ্যোপাধ্যায়ের দুর্গা: মিলনকান্তি দত্ত, নির্বাচিত প্রবন্ধ : মন্টু দাস, অভিশপ্ত : গৌতম জি সিনহা, ফজিল ফক্কর: অমলকান্তি চন্দ ও গোপা রায়, ধানের পাঁচালী : গোবিন্দ ধর, কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় : জীবনদৃষ্টি ও শিল্পভাবনা :ড. জয়া ধীবর, কমলা মথের শৃঙ্গার : হারাধন বৈরাগী, কবি গোবিন্দ ধর : অগ্নিজলের জীবন্ত দ্রোহবীজ : বকুল দেব, এই সময়ের গল্প: শ্যামল বৈদ্য, ঝিনুক ভরা মজার ছড়া -এক: সবিতা দেবনাথ, ঝিনুক ভরা মজার ছড়া -দুই : সবিতা দেবনাথ,পনেরোটি ছোটগল্প সংকলন ---ভাঙাচোরা:দেবব্রত দেব৷
‘অন্যপাঠ’ থেকে প্রকাশিত হবে -ঘটে যা তা সব সত্যি নহে : অনিলকুমার চক্রবর্তী৷ ‘বইবাড়ি’ থেকে প্রকাশিত হবে-আলো আঁধারের পাণ্ডুলিপি : প্রণব চৌধুরী : বইবাড়ি, তীর্থ ভ্রমণের ডাইরি : অনিলকুমার চক্রবর্তী৷ ‘স্বরচিহ্ন’ থেকে প্রকাশিত হবে -কাগজের কলাম: অশোকানন্দ রায়বর্ধন৷ অনুষ্ঠানে থাকবে আবৃত্তি, নৃত্য, সংগীত ও আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ। সকলের সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন স্রোত সম্পাদক কবি গোবিন্দ ধর ও প্রকাশক সুমিতা পাল ধর৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন কবি অপাংশু দেবনাথ৷
0 মন্তব্যসমূহ