মায়াবী কাজলের জবিতা
ভোরের হাওয়া খুবই প্রাণবন্ত,
মনটাকে রাখে সজীব, সতেজ,প্রফুল্ল।
মিষ্টি রোদের ভোরের আলো,
দূর করে দেয় নিমেষ কালো।
প্রভাত হয়েছে আঁখি খুলো,
ভোরের পাখির গান শুনো।
ও বন্ধু তুমি ভাল থেকো,
সুস্থ, সবল,সুন্দর থেকো।
মায়াবী কাজলের বার্তা গ্রহন করো,
মহৎ কর্ম দ্বারা জীবনটা গড়ো।
শুভ সকাল,শুভ কামনা,
পূর্ণ হোক মনোবাসনা।
জীবনের হোক শুভ সূচনা।
মনের মানুষকে কভু ভুলো না!
0 মন্তব্যসমূহ