ত্রিপুরা প্রকাশনা মঞ্চ

আমরা ত্রিপুরা প্রকাশনা মঞ্চ 
গোবিন্দ ধর 

আমরা নতুন তরুণ দল
ত্রিপুরা প্রকাশনা মঞ্চ। 
আমাদের ভাবনায় আমরা গাই 
ত্রিপুরা প্রকাশনা মঞ্চ। 

আমরা লেখি সমাজের চলমান দৃশ্যে 
মানুষে মানুষে সাম্য।
আমরা গাই শিল্প সাহিত্য কবিতায় গদ্যে
ভেদাভেদ নয় কাম্য।

ত্রিপুরাকে আমরা বাংলা সাহিত্যে
পরিচিত করতে চাই।
ত্রিপুরাকে আমরা প্রাণের গভীরে
উষ্ণতায় ওম দিই।

আমরা বই ছাপি সম্পাদনা করি
লিটল ম্যাগাজিন। 
কবিতায় আর গানে গেয়ে যাই গান
মুক্তির জয়গান।

ত্রিপুরা আমাদের স্বপ্ন সবুজ
সকলের সাধনা ভূমি।
শিল্প সাহিত্য কবিতা গদ্যে
ত্রিপুরা আমাদের জন্মভূমি। 

আমরা ত্রিপুরা প্রকাশনা মঞ্চ 
লেখক কবিদের বন্ধু। 
আমরা তরুণ লেখকের মঞ্চ 
আমরা সকলের বন্ধু

আমরা লেখি সমাজের গল্পগাথায়
মানুষে মানুষে সাম্য।
আমরা শিখি শিল্প সাহিত্য কবিতায়
ভেদাভেদ নয় কাম্য।

ত্রিপুরাকে আমরা বাংলা সাহিত্যে
পরিচিত করতে চাই।
ত্রিপুরাকে আমরা প্রাণের গভীরে
পাহাড় সমতলে পাই।

আমরা বই ছাপি বই লিখি করি
সম্পাদনা ম্যাগাজিন।
কবিতা আর গানে গেয়ে যাই গান
মুক্তির জয়গান।

ত্রিপুরা আমাদের স্বপ্ন সবুজ
সকলের সাধনা ভূমি।
শিল্প সাহিত্য কবিতা গদ্যে
রবি ঠাকুরের তীর্থভূমি।

আমরা ত্রিপুরা প্রকাশনা মঞ্চ 
লেখক কবিদের বন্ধু। 
আমরা তরুণ লেখকের মঞ্চ 
আমরা সকলের বন্ধু। 

আমরা শিল্প সাহিত্যের কাজে
নিজেদের শ্রম ঢালি।
আমরা শিল্প সাহিত্যে গল্পে
মানুষের কথা বলি।

মানুষে মানুষে হাতে হাত রেখে 
গাই জীবনের গান।
জীবনে জীবনে সুরে সুর তুলে
গাই সাম্যের গান।

একসাথে এক ঝাঁক মুক্ত পাখি
আমরা প্রকাশনা মঞ্চ। 
আমরা আমাদের গান লিখি
আমরা প্রকাশনা মঞ্চ। 


১২:০৯:২০২২
সকাল:০৮টা৩৫মি
ডেমছড়া, লংতরাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ