উত্তর পূর্ব ভারতের কথাসাহিত্যে দেশভাগ,উদ্বাস্তু যন্ত্রণা ও বই উৎসব আয়োজনে স্রোত প্রকাশনা

উত্তর পূর্ব ভারতের কথাসাহিত্যে দেশভাগ,উদ্বাস্তু যন্ত্রণা ও বই উৎসব আয়োজনে স্রোত প্রকাশনা
আগরতলা :৫ ই সেপ্টেম্বর ২০২২ শান্তিনিকেতনে বসুন্ধরার প্রেক্ষাগৃহে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র ,বিশ্বভারতী পাঠকক্ষের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুরের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ ও মনোজ্ঞ  অনুষ্ঠান  আনুষ্ঠিত হয়,আয়োজক ত্রিপুরার স্রোত প্রকাশনা।বিষয় ছিল  "উত্তর পূর্ব ভারতের কথাসাহিত্যে দেশভাগ উদ্বাস্তু  যন্ত্রণা ও বই উৎসব "
একঝাঁক সহযোগী শুভানুধ্যায়ী লেখক ও পাঠকের সমন্বয়ে
হাঁটি হাঁটি ২৯ বছর:১৯৯৫-২০২২ উত্তর পূর্বের অন্যপাঠ স্রোত। স্রোতের থিম ক্যাপশন "যে ভাষায় কথা বলে নদী /পাখি গান গায়,কালস্রোত লেখা হয় /পাতায় পাতায়। 
 অনুষ্ঠানে গৌ.র.বো.জ্জ্ব.ল.উ.প.স্থি.ত ছিলেন সুপ্রিয় ঠাকুর, প্রাক্তন অধ্যক্ষ,বিশ্বভারতী পাঠভবন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র।অধ্যাপক ড.অতনু শাশমল,বাংলা বিভাগ,বিশ্বভারতী। নীহাররঞ্জন সেনগুপ্ত, কবি ও প্রাবন্ধিক। ডাঃ অগ্নিমিত্রা পাণ্ডা,গবেষক ও প্রাবন্ধিক। মুকুল রায়,কবি ও কথাসাহিত্যিক, বাংলাদেশ। জাকির আহমদ,সাধারণ সম্পাদক বিভাগীয় লেখক পরিষদ, রংপুর।আ.বৃ.ত্তিতে ছিলেন শতাব্দী মজুমদার সাহু,বাচিকশিল্পী, মিত্রা মুখার্জী, বাচিকশিল্পী শিল্পী দাস, বাচিকশিল্পী শান্তা রায়,বাচিকশিল্পী সূ.চ.না. সং.গী.ত পরিবেশন করেন শাশ্বতী দাস, বা.উ.ল.সং.গী.ত শাশ্বতী চ্যাটাার্জী,ক.বি.তা.পা.ঠ
প্রবীর দাস.পুষ্পিতা চট্টোপাধ্যায়.পার্থসারথী বর. হাবিবুর রহমান.প্রতিভা গাঙ্গুলী.তনুশ্রী রায়.আমির হোসেন. প্রবীরকুমার দেবনাথ.কল্পনা বিশ্বাস.রূপালী বিশ্বাস. অর্চনা দে বিশ্বাস, অভিজিৎ মুখার্জি.ড.বিমল বিশ্বাস. প্রদীপ ভট্টাচার্য.মৈত্রেয়ী ব্যানার্জী. শিশিরকুমার মল্লিকসহ উপস্থিত কবিদের দেশভাগ-উদ্বাস্তু যন্ত্রণা বিষয়ক কবিতা পাঠ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাশ্বতী দাস, কবি ও সম্পাদক, সুবোধ। তিনি প্রিয়জনেষু ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি কর্তৃক প্রভাবতী সাহা ও দীনেশ-রবীন্দ্র পত্র সম্মাননা পেয়ে আপ্লুত হোন।। প্রাসঙ্গিক ভাবে বলে রাখি পাঁচ সাতজনের এই সাহিত্য সফরে মালদায় স্রোত সাহিত্য পত্রিকা সম্পাদক গোবিন্দ ধর পেলেন উষ্ণ অভ্যর্থনা ও দুই দুটি বিশেষ সম্মানজনক পুরস্কার।গোবিন্দ ধর সাহিত্য জীবনের সেরা পুরস্কার হিসেবে দীনেশ রবীন্দ্র পত্র সম্মাননা পেলেন আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি কর্তৃক।আর বিশ্বেশ্বর মিশ্র সম্মাননা পান প্রিয়জনেষুর হাত থেকে।স্রোত প্রকাশনার ২৯ বছর উদযাপনের অঙ্গ হিসেবে শান্তিনিকেতনের প্রোগ্রাম উত্তর পূর্ব ভারতের কথাসাহিত্যে দেশভাগ উদ্বাস্তু যন্ত্রণা ও বই উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র সুপ্রিয় ঠাকুর এবং গুণীজনদের উপস্থিতিতে উষ্ণতায় ঋদ্ধ হলো স্রোত প্রকাশনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ