পারউঈন পাঝওয়াকের দুটি কবিতা:ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ – ঈশিতা ভাদুড়ী

পারউঈন পাঝওয়াকের দুটি কবিতা
(ইংরেজি অনুবাদ থেকে বাংলায় অনুবাদ – ঈশিতা ভাদুড়ী)

উড়ান 

স্বপ্নে আমার, উড়ি আর নিজের দিকে তাকাই
অবিশ্বাসে, পাখির মতো
কোনও হ্রদের ওপর দিয়ে উড়ে যেতে যেতে,
বন্দী পাখীরা 
স্বপ্ন দেখে যেমন?

আফগান রমণী

যে ফুলটি 
পাথরে রূপান্তরিত হয়েছে
সে আমি।

ফুলের চেয়েও 
কমনীয় আরও
ভয় পাই হতে, 
যদি পাথরের চেয়েও 
শক্ত হয়ে যাই!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ