সময়ের অপেক্ষা
আমার ঘরে নিভু নিভু অন্ধকার
কষ্ট হয় হাঁটতে
দেখতে কষ্ট হয়।
মনে আসে
মধ্যরাতে
ভেতরে দাঁড়িয়ে গলির মুখে
এইটুকু বাসনা,
অপেক্ষায় আছি সময়ের।
ফতোয়া
উন্মও সংগীত শুনে
সর্বনাশে আর্তনাদ করে উঠব
মগজের মধ্যে ইশারায়
গাভীন গরুর আর্তনাদ
শুনে জলে ঝাঁপ দিতে ইচ্ছে হয়
নদীতে জল বয়ে যায় কত কত
শোনা যায় জলের কলকল....
বিধানসভা ভবনে
আসছে জল নিয়ে কুমারী সকল।
গৃহিনী
কিছু আর নয় ,
সময় চলে ,
সঞ্জয়।
এগিয়ে যেতে দেখি
কলতলে গৃহস্থের গৃহিনী
বসে আছে।
শোনে যাও,
সে কি বর্ধিত বৃক্ষলতা
আশ্রয়ে আছে।
যেতে
চলে যেও সময় হলে
বলে যেতে,
সময় করে।
পরিচিত বৃষ্টি দেখে দেখে
জাদুকর
কন্যা আমার।
নতজানু হয়ে বসে পশ্চিমে
চিনতে পারি না।
0 মন্তব্যসমূহ